সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বিনামূল্যে ১৮৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

ফকিরহাটে বিনামূল্যে ১৮৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ১৮৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অনুষ্ঠানে এসব ট্যাব বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ের ৩১টি স্কুলের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বপন দাশ বলেন, সরকার প্রধানের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামীতে যারা দেশকে নেতৃত্ব দেবে তাদের প্রযুক্তি নির্ভর দক্ষ মানুষ হিসেবে তৈরি করতে আজকে এসব ট্যাব বিতরণ করা হলো। এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। ফকিরহাট মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের শিখনে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers