বাদশা আলম ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাংলা নববর্ষর ১৪৩০ উদযাপন উপলক্ষে আট্রাকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুই দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলিমুজ্জামান, ফকিরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহুরা খাতুন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দেবদুলাল বসু (চম্পক), মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার প্রমূখ। এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন
Leave a Reply