শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ কে বরণ করল সর্বস্তরের জনগণ। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মঙ্গলশোভা যাত্রা বের করা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে এসো হে বৈশাখ- গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অস¤প্রদায়িক চেতনায় বাংলা নববর্ষ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার আট্টাকা কে আলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও বেতাগায় দুইদিন ব্যাপি বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ মুস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers