সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ঈদের আগেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন: সৈয়দ আহমদ শফী আশরাফী

ঈদের আগেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন: সৈয়দ আহমদ শফী আশরাফী

স্টাফ রিপোর্টার
কয়েকদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দে মেতে উঠবে সারা বিশ্বের আপামর মুসলিম জনগোষ্ঠী। জিনিসপত্রের আকাশছোঁয়া দামের কারণে জনজীবন নাকাল অবস্থা। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের এবং প্রান্তিক জনগোষ্ঠীর দূর্দিন চলছে। তাদের কষ্ট বোঝার মত কেউ নাই। দীর্ঘদিন ধরে বিনা বিচারে আলেমদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে। ঈদের আগেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন।
নইলে দেশের এই নাজুক পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ জনগণ ফুঁসে উঠলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পরবে বলে হুশিয়ারি দেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল সবুজ বাংলা পার্টি- এনএসবি পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন তৃতীয়পক্ষ যেন গোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তি দেশের মধ্যে বিশৃঙ্খলার পায়তারা করছে। সকল অপশক্তিকে প্রতিহত করে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers