সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৭দোকানে জরিমানা

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৭দোকানে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য পণ্যের তালিকা না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে ১৭টি দোকানে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ই এপ্রিল) দুপুর ১২টার দিকে ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রির অপরাধে ১টি খাবার হোটেল, ১টি গরুর মাংসের দোকান, মূল্য তালিকা না থাকায় ৩টি মুরগীর মাংসের দোকান, ১১টি মুদি দোকান সহ ১৭টি দোকানে মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী এসব দোকান মালিকের বিরুদ্ধে ১৭টি মামলায় এ জরিমানা করেন। এর মধ্যে জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি করায় উপজেলা পরিষদ আইনে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, পেশকার মো. মিজানুর রহমান, এএসআই মো. খলিলুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অপর দিকে, সোমবার (১০ই এপ্রিল) বিকেলে উপজেলার মানসা বাজারে খাদ্য দ্রব্য মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মুদি দোকানে মোট ৪ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, প্রতিদিনই বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers