শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টারে অভিযান,দুটি সিলগালা

বাগেরহাটে ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টারে অভিযান,দুটি সিলগালা

 বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্হ্য বিভাগ। এ সময়ে শহরের মুনিগঞ্জস্হ কাজী প্রাইভেট ক্লিনিক এর ক্লিনিক পরিচালনার হালনাগাদ লাইসেন্স,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,প্রয়োজনীয় জনবল,ডিপ্লোমা নার্স না থাকা, ওটি রুম এর এনেসথেসিয়া মেশিন নষ্টের পাশাপাশি ওটি রুমে জীবন রক্ষাকারী ঔষধ মেয়াদোত্তীর্ণ অবস্হায় পাওয়া যায়। এই অপরাধে ক্লিনিকটির অপারেশন থিয়েটার রুম সিলগালা করে দেওয়া হয়।পরে রেলরোডস্হ প্রিন্স ডায়াগণষ্টিক সেন্টারে অভিযান চালালে সেখানে ভূঁয়া সার্টিফিকেটধারী ল্যাব টেকনিশিয়ান নিয়োগ,ল্যাবের কীট রাখা ফ্রিজের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রন না করা,স্বলপমূল্যের কীট দিয়ে পরীক্ষানিরীক্ষা করে উচ্চমূল্য রাখা,অনুন্নত যন্ত্রপাতি ব্যবহার, সঠিক জনবল না থাকা,ল্যাবের কাগজপত্র হালনাগাদ না থাকা এবং চটকদার সাইনবোর্ডে বিভিন্ন ডাক্তারে নাম দিয়ে রোগীদের সাথে প্রতারনার অভিযোগে ল্যাব সিলগালা করে দেয় স্বাস্হ্য বিভাগ।১০ এপ্রিল দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জালালউদ্দিন।সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ প্রদীপ বকশী,ডাঃ মেহেদী সহ স্বাস্হ্য প্রশাসনের অন্যান্যরা এসময়ে উপস্হিত ছিলেন। এ বিষয়ে সিভিল সার্জন জানান,দেশের সর্বাধিক গুরুত্বপূর্ন এই চিকিৎসা খাতে বাগেরহাট জেলার মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে বাগেরহাট স্বাস্হ্য বিভাগ সদা তৎপর,তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হলো।আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers