সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে অটোভ্যান থেকে পড়ে চালকের মৃত্যু

ফকিরহাটে অটোভ্যান থেকে পড়ে চালকের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সড়কের উপর পড়ে ছিলেন ভ্যান চালক সঞ্জয় কুমার দাশ (৩৭)। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের দাবী তিনি ভ্যান থেকে পড়ে মারা গেছেন। পুলিশ জানায়, এ ঘটনাটি সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে। মৃত সঞ্জয় কুমার দাশ উজলপুর গ্রামের কেনা দাশের ছেলে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। তিনি বলেন মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহতেশাম আরা জানান, ওই ভ্যান চালককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বজনরা। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers