শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় পুর্ব শত্রুতার জেরে বাড়ী ঘরে হামলা ও মারধর, আহত-৬

মোংলায় পুর্ব শত্রুতার জেরে বাড়ী ঘরে হামলা ও মারধর, আহত-৬

স্টাফ রিপোর্টার

মোংলায় পুর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে বাড়ীর মধ্যে ডুকে ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোংলা পোর্ট পৌর শহরের কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে কম বেশী ৬ জন আহত হয়। তার মধ্যে সেলিম নামের একজনের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারে নি । পুলিশ ও ভুক্তভোগী ইলিয়াস খাঁন বলেন, পুর্ব শত্রুতার জেরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমার বসত বাড়ীতে জোর পুর্বক ঢুকে হামলা ও গালাগালি করতে থাকে মোঃ শহিদুল মোল্লা, মোঃ জামাল মোল্লা, দুলাল ফকির, নুর নবী মোল্লা, মোঃ সাদ্দাম, নাইম মোল্লা সহ ১৫/২০ জন সন্ত্রাসী। এসময় আমার ছেলে আবির খানঁ প্রতিবাদ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র নিয়ে বেদরক মারধর করে। পরে তার ডাক চিৎকারে আমর পরিবারের সদস্যরা উদ্ধার করতে গেলে বিভিন্ন রকম ভয়ভীতি ও আমাকে পেলে জানে মেরে ফেলার হুনকি দিয়ে আমার বাড়ীর সামনের রাস্তায় ওৎ পেতে থাকে। এমন সংবাদ পেয়ে আমি সহ আমার সাথে মোঃ শাহ আলম শিকদার ও মোঃ সোহেল মটর সাইকেল যোগে বাড়ীর সামনে গেলে উল্লেখিত সকল আসামীরা অতর্কিত ভাবে আমাদের উপর হামলা করে এবং এলোপাতাড়ি ভাবে মারধর করে। এসময় আশপাশের লোকজনের এগিয়ে আসলে নানাবিধ ভয়ভীতি ও জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ হঘটনায় ইলিয়াস খান (৪০), আবির খান (১৬), সেলিম (৩২), উজ্জল (৩২), সোহেল আকন (৩২), শাহালম সিকদার (৫৫) ও শাহিন (৪০) সহ ৬ জন রক্তাক্ত জখম হয়। তাদের উদ্বার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে সেলিমের অবস্থা অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মোংলা থানার অফিসারর ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, কুমারখালী এলাকায় মারামারির ঘটনায় উভয়ের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে, দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার আশ্বাস থানার এ কর্মকর্তার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers