শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার করায় তিন জেলে আটক

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার করায় তিন জেলে আটক

স্টাফ রিপোর্টার (মোংলা) বাগেরহাট।

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার করায় তিন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (৮এপ্রিল) ভোরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা। আটককৃতরা হলেন-মোঃ অসীম শেখ (৩৫), মোঃ জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তাদের সবার বাড়ী মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এসময় তাদের কাছে ছিলনা সুন্দরবনে মাছ শিকারের কোন পাশ পারমিট (বনবিভাগ কর্তৃক অনুমতি পত্র)। তবে তাদের কাছ থেকে মাছ শিকারের অবৈধ জাল, কর্তৃন নিষিদ্ধ সুন্দরি গাছ এবং হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান এসব তথ্য দিয়ে বলেন, একদল অসাধু জেলেরা বেশ কিছুদিন বেপরো হয়ে উঠেছে। তারা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টা করে আসছিলো। কিন্তু বনরক্ষীদের নিয়মিত টহলের কারণে দুস্কৃতিকারীরা আটক হচ্ছেন। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোন পাশ পারমিট ছিলনা। এ ঘটনায় তাদের নামে বন আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers