শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবন ঘুরলেন কানাডা ও নরওয়ের ২২ পর্যটক

সুন্দরবন ঘুরলেন কানাডা ও নরওয়ের ২২ পর্যটক

স্টাফ রিপোর্টার (মোংলা) বাগেরহাট। 
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পরিদর্শন করে ঘুরে দেখেছেন নরওয়ে ও কানাডার ২২ জন পর্যটক। শুক্রবার (৭ এপ্রিল) সকালে পশুর নদী থেকে জালিবোটে করে সুন্দরবনের করমজল পর্যটন স্পটে যান তারা। এসময় সেখানকার প্রধান বন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির তাদেরকে অভ্যর্থনা জানান। পরে বিদেশি পর্যটকদের করমজল ঘুরে দেখান তিনি। এর আগে এই ২২ বিদেশি পর্যটকরা বুধবার (৫ এপ্রিল) দুপুরে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরি এমভি গঙ্গাবিলাসে করে মোংলা বন্দরে এসে পৌঁছায়।
পরে তারা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে যান। শুক্রবার সকালে সুন্দরবনের করমজলে ভ্রমণে এসে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। দুপুরের দিকে সেখান থেকে তাঁরা আবার গঙ্গাবিলাসে ফিরে আসেন। করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র, হারবাড়িয়াসহ সুন্দরবনের কয়েকটি এলাকা ঘুরে নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের উদ্দেশে পর্যটকেরা মোংলা ছাড়বেন বলে জানিয়েছেন প্রমোদতরিটির ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।
তিনি বলেন, ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁ ঘুরে ১২ এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন পর্যটকেরা। যাত্রী ছাড়াই ভারতে যাবে প্রমোদতরিটি। গত ১ এপ্রিল ভারতের কোলকাতা থেকে নরওয়ের ১৯ জন, একজন ব্রিটিশ ও দুজন কানাডীয় পর্যটক নিয়ে ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা নৌ চেকপোস্টে ইমিগ্রেশন হয়ে মোংলা বন্দরে প্রবেশ করে প্রমোদতরি গঙ্গা বিলাস। ৪ ফেব্রæয়ারি প্রথম দফায় ২৮ জন ও ২২ মার্চ দ্বিতীয় দফায় ৭ বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসে পাঁচ তারকা মানের ভারতীয় এই ক্রুজটি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers