শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলা বন্দরে চাকরির ভূয়া নিয়োগে ৮ লাখ কন্ট্রাক, আটক-১

মোংলা বন্দরে চাকরির ভূয়া নিয়োগে ৮ লাখ কন্ট্রাক, আটক-১

স্টাফ রিপোর্টার (মোংলা) বাগেরহাট। 
মোংলা বন্দর কর্তৃপক্ষের সুপারভাইজার পদে চাকরি নিতে আট লাখ টাকা কন্ট্রাক করেছেন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি । অগ্রিম ৫০ হাজার টাকাও দিয়েছেন সে। বাকিটা চাকরিতে যোগদানের পরে। কন্ট্রাকে রাজি হওয়ায় ইসমাইলের নিয়োগ হয়েছে। এরকম ভূয়া নিয়োগ পত্র দেখিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন একটি চক্র।
তবে সেই চক্রের অন্যতম হোতা আজিজুল ইসলামকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে খুলনা থেকে তাকে আটক করে শুক্রবার (৭ এপ্রিল) সকালে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার ল্যান্ড সার্ভেয়ার আবুল খায়ের বাদী হয়ে মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।
আজিজুল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মোঃ খোকন ডালির ছেলে। সে মোংলা বন্দর কর্তৃপক্ষে চাকরি দেওয়ার নামে ভূয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মোংলা কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম বলেন, প্রতারণার মাধ্যমে একটি চক্র মোংলা বন্দর কর্তৃপক্ষে চাকরি দিতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। অনেক ভূয়া নিয়োগ পত্র জমা হয়েছে। তাই এই চক্রটিকে ধরতে আমরা তৎপর ছিলাম। জালিয়াতির মাধ্যমে তারা মানুষকে বোকা বানিয়ে টাকা নিতো। আর এতে বন্দর কর্তৃপক্ষের সুনামও নষ্ট হতো। তবে প্রতারক চক্রের অন্যতম হোতাকে আটক করা হয়েছে। বাকিদেরও ধরা হবে’।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers