শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাট থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাজা উদ্ধার,পিকাপ জব্দ

ফকিরহাট থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাজা উদ্ধার,পিকাপ জব্দ

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে একটি পিকআপ ভ্যান থেকে মাছের ড্রামে দুটি বস্তায় ভর্তি ১৮ কেজি গাজা উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার একটি ফিলিং ষ্টেশনে পার্কিং করা পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ওই গাজা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ জানায়, বুধবার (৬ এপ্রিল) দিবাগত গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের পরিদর্শক ওসি (তদন্ত) স্বপন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে টাউন-নওয়াপাড়া এলাকা থেকে ওই গাজা উদ্ধার করে। এসময় ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দক (এসআই) বিজন কুমার সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকেই আমাদের কাছে সংবাদ ছিল ঢাকা থেকে মাদকের একটা বড় চালান আসবে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই পুলিশের অভিযান শুরু হয়। সর্বশেষ রাতে একটি ফিলিং ষ্টেশনে পার্কিং করা ১টি পিকআপ ভ্যানকে সন্দেহ হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যানে থাকা দু’জন পালিয়ে যায়। তিনি আরো জানান, অনেক ক্ষন পর্যেবেক্ষনে রাখার পর ওই পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে মাছের ড্রামে ভর্তি দুই বস্তায় ভর্তি ১৮কেজি গাজা উদ্ধার করা হয়। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers