সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে গত দুইদিনে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুটি মিষ্টির দোকান ও ৬টি মুদি দোকানে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও বিক্রয়ের অপরাধে মিষ্টির দোকান এবং দোকানে খাদ্য পণ্য বিক্রির কোন তালিকা না থাকায় মুদি দোকান গুলিতে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৫ই মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বেতাগা বাজারে মুদি দোকানে খাদ্য পণ্য বিক্রির কোন মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়িকে ২হাজার ২শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা প্রদান করেন। অপরদিকে, মঙ্গলবার (৪ঠা মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে টাউন-নওয়াপাড়া ও কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৩টি মুদি দোকান ও ২টি মিষ্টির দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ কুমার মিত্র সহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, খাদ্য দোকানে খাদ্য পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকায় মুদি দোকান ও অস্বাস্থ্যর পরিবেশে খাবার তৈরী ও বিক্রিয় করার অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers