সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে র‌্যাব-৬ এর অভিযানে ৩৪১৫ পিস ইয়াবাসহ আটক-২

ফকিরহাটে র‌্যাব-৬ এর অভিযানে ৩৪১৫ পিস ইয়াবাসহ আটক-২

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে খুলনা র‌্যাব-৬ এর অভিযানে ৩৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শহিদুল ইসলাম শেখ (৫৩) ও মো. মোস্তফা তারেক বাবু (২৫) নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১লা এপ্রিল) বিকেল তিনটার দিকে র‌্যাব-৬ এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, শুক্রবার (৩১ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট সদর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীরা হলেন রুপসা থানা এলাকার মো. শহিদুল ইসলাম শেখ ও ফেনী জেলার দাগনভূয়া থানার মো. মোস্তফা তারেক বাবু। এ সময় আসামীদ্বয়ের নিকট হতে ৩৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তা জব্দ করেন র‌্যাব-৬। আটককৃতদেরকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব জানান।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers