সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ফকিরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণ অপরাধের মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। রবিবার (০২রা এপ্রিল) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এই আদেশ প্রদান করেন। সেই সাথে দন্ডাদেশ প্রাপ্তদের ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন বিচারক। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের শের আলীর ছেলে মোঃ মামুন শেখ, ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারির ছেলে মোঃ ফিরোজ নিকারি এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। এদের মধ্যে মোঃ ফিরোজ নিকারি পালাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকা অবস্থায় এক এনজিও কর্মীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েক যুবক। পরের দিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ মোঃ মামুন শেখ নামের এক আসামীকে গ্রেফতার করেন। পরে আরও ইব্রাহিম বিশ্বাস নামক আরেক আসামীকে গ্রেফতার করা হয়। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য শেষে আসামীদের অপরাধ প্রমানিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণ ও পন্যগ্রাফি মামলার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাাণিত হওয়ায় আদালত আসামীদেরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। সেই সাথে আসামীদেরকে দশ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারান্ড প্রদান করেছেন। ##

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers