সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা

নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা

নিজস্ব প্রতিবেদক
প্রথম আলোর সম্পাদক-প্রতিবেদকসহ সারাদেশের সকল সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করার দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ ৩০ মার্চ প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানানোর পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছাবিরোধী-স্বাধীনতা ও দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে একের পর এক এক সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে সরকারকে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। বিবৃতিতে আরো বলা হয়, সরকার-সাংবাদিক ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক, অথচ দৈনিক প্রথম আলো, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিককে ক্ষমতাসীনদের বিপক্ষে শত্রুপক্ষ করে দেয়াটা এক রকমের গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থামাতে না পারলে লোভি-লম্পট-দুর্নীদিবাজদের রামরাজত্বে পরিণত হবে বাংলাদেশ। যা আমাদের কারোই প্রত্যাশা নয়। অতএব, বাংলাদেশের সম্ভাবনাময় আগামীর কথা ভেবে হলেও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করা হবে বুদ্ধিমানের কাজ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers