সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বিদায়ীদের সংবর্ধনা ও নবাগতদের বরণ অনুষ্ঠান

ফকিরহাটে বিদায়ীদের সংবর্ধনা ও নবাগতদের বরণ অনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট আফিসার্স ক্লাবের আয়োজনে বদলি জনতি কারনে উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও নবাগত কৃষি কর্মকর্তার বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মফিদুল ইসলাম, নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নুসরত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান ও মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নবাগত ইউএনও এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা মাসিক সভায় শারীরিক ভাবে অসুস্থ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers