সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে পৃথক অভিযানে মাদক উদ্ধার আটক-২

ফকিরহাটে পৃথক অভিযানে মাদক উদ্ধার আটক-২

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পৃথক পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার বেতাগা ইউনিয়নের মাসকাটা ও বাহিরদিয়া ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রাম হতে এসব মাদকদ্রব্য উদ্ধার ও অভিযুক্ত দু’জনকে আটক করা হয়।
মডেল থানা পুলিশ জানায়, বুধবার (২৯মার্চ) সকালে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোসা: রাফিজা খাতুনের নেতৃত্বে একটি দল উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা এলাকায় অভিযান চালিয়ে আমিনুর শেখ (২৩)কে আটক করে। এসময় আটককৃত মাদককারবারির স্বীকারোক্তি মোতাবেক মাটির নিচেই পুতে রাখা প্রায় আঁধা কেজি গাজা উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃত আমিনুর মাসকাটা গ্রামের মো. হামিদ শেখের ছেলে।
অপরদিকে, একই দিন বিকেলে বাহিরদিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শেখ মাফুজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বাহিরদিয়া ইউনিয়নের লালচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে শেখ মাসুম বিল্লাহ (৩৩)কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে লালচন্দ্রপুর গ্রামের মৃত আ. বারির ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করে বলেন এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃদের বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers