সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটি এলাকায় মহান স্বাধীনতা দিবস পালিত

চুলকাটি এলাকায় মহান স্বাধীনতা দিবস পালিত

চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান, কোষাধ্যক্ষ অমিত কর বিলাস, নির্বাহী সদস্য শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল চন্দ্র দেবনাথ, সাবেক সভাপতি সেকেন্দার আলী মোড়ল, সাধারন সদস্য শক্তি নারায়ন দাশ ও সুমন কুমার পাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাগর কুমার পাল, সাকিব আলম ও সুজন প্রমুখ। এছাড়া চুলকাটি বাজার সমিতি, বাজার বর্ণিক সমিতি, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্র, সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর সামসুল হক মাধ্যমিক বিদ্যালয়, চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় ও চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে অনুরুপ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers