শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

বাগেরহাট অফিস
বাগেরহাটে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ওমর ফারুক ওরফে মনি (৫০) নামের এক কৃষককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসি ও ওমর ফারুকের স্বজনেরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হাসপাতালে চিকিৎসাধীন ওমর ফারুক বলেন, আমার বড় ভাই শেখ জামাল বিভিন্ন মামলার ফেরারি আসামী হিসাবে দীর্ঘদিন চ্েট্টাগ্রামে পলাতক ছিলেন। সে সময় পৈত্রিক সূত্রে পাওয়া তার জায়গা-জমির বেশ কিছু অংশ তিনি বিক্রি করেছেন। কিন্তু বােেগরহাটে ফিরে এসে আমার বড় ভাই শেখ জামাল আমার অংশের জমি নিজের বলে দাবী করেন। এই নিয়ে বিরোধের জেরে আমার বড় ভাই দা কুপিয়ে আমাকে আহত করে। এসময় তার স্ত্রী নাসিমা বেগমও আমাকে মারপিট করে। বাগেরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মহাসিন বলেন, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় উভায় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers