শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ প্রতারক আটক

বাগেরহাটে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ প্রতারক আটক

বাগেরহাট  প্রতিনিধি :
বাগেরহাটে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মোশারেফ মৃধা (৪২) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলের চতুর্থ তলার ৭ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে এক হাজার টাকার ১৮টি হাজার টাকার নকল নোট, জাল নোট তৈরির ৪০ পিস সাদা কাগজ, ২ পিস কালো কাপর, চার পিস স্বচ্ছ কাচ, রাসয়নিক (তরল) পদার্থ ভর্তি দুটি বোতল উদ্ধার করা হয়। আটক মোশারেফ মৃধা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমায়া গ্রামের শাহেদ আলী মৃধার ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও প্রতারণার সাথে জড়িত। ধারণা করা হচ্ছে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে তিনি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে বাগেরহাটে এসেছিলেন।bবাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাট শহরের বিলাশ হোটেল থেকে মোশারেফ মৃধাকে আটক করা হয়েছে। সে তাৎক্ষনিকভাবে বিভিন্ন রাসয়নিক পদার্থ ও কাগজ দিয়ে টাকা বানিয়ে দেখাতো এবং এই জাল টাকা মানুষের কাছে বিক্রি করতেন। এটা এক ধরণের অভিনব প্রতারণা। রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে তিনি জাল টাকা বিক্রির উদ্দেশে বাগেরহাটে এসেছিলেন। এছাড়া এই চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার রাসয়নিক পদার্থ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers