সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ৭৫টি ভুমিহীন অস্বচ্ছল পরিবারকে জমিসহ ঘর প্রদান

ফকিরহাটে ৭৫টি ভুমিহীন অস্বচ্ছল পরিবারকে জমিসহ ঘর প্রদান

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভ‚মিহীন ও গৃহহীন ৭৫টি পরিবার পেয়েছেন জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। বুধবার (২২ মার্চ) সকালে গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ৭৫টি পরিবারকে জমি ও গৃহের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাঈদা দিলরুবা সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বপন দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা থানম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, ওসি (তদন্ত) স্বপন কুমার রায়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers