সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গরু চোরাকারবারি চক্রের দু’সদস্যকে একটি গাভী ও খোলা টেম্পুসহ আটক করেছেন। সোমবার (১৩মার্চ) খুলনা-মোংলা মহাসড়কের খানপুর ইউনিয়নের যুগীডাঙ্গার শুকদাড়া জামে মসজিদ এর সামনে হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ফকিরহাটের বেতাগা ইউনিয়ন্রে মাসকাটা গ্রামের মৃতঃ সোনা মোল্লার পুত্র ফারুক মোল্লা (৩৮) ও শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের আজাহের এর পুত্র আবু বক্কার মোল্লা (২৬)।
পুলিশ জানান, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ টহলরত অবস্থায় ভোর ৬টায় খুলনা-মোংলা মহাসড়কের যুগীডাঙ্গার শুকদাড়া মোড় থেকে এসময় উপরোক্ত চোরেরা যশোরের ঝিকরগাছা এলাকা হতে একটি গাভী খোলা টেম্পু যোগে বেতাগা পশুর হাটে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। পুলিশ সন্দেহ মুলক ভাবে তাদেরকে ধাওয়া করলে অজ্ঞাত এক চোর খোলা টেম্পু হতে দৌড়ে পালিয়ে যায়। এসময় চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি আবু হানিফের নেতৃত্বে এএসআই আবু বক্কার ও এএসআই আছাদ ও আশরাফুল আলম সহ সঙ্গিয় পুলিশ র্ফোস উপরোক্ত দু’জনকে গরু ও খোলা টেম্পুসহ আটক করে। এ ব্যাপারে এএসআই আবু বক্কার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply