শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে সরকারি রাস্তা দখলমুক্ত করার দাবী

রামপালে সরকারি রাস্তা দখলমুক্ত করার দাবী

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের বেতকাটা-২ গ্রামের সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য আবেদন করেছেন গ্রামবাসী।বেতকাটা গ্রামের ৮৮ জন বাসিন্দার স্বাক্ষর করা আবেদন পত্রে দেখা যায়, উপজেলার ভাগা বেতকাটা-২ গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দার চলাচলের সরকারি রাস্তাটি এক ব্যক্তি ঘিরে রেখেছেন। সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিল্ব রঞ্জন মন্ডল রাস্তার বেশ কিছু অংশ ঘিরে রেখেছেন। শ্মশান ও মন্দিরে যাওয়ার সহজ পথটি দখলে থাকায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তিনি অন্য স্থান দিয়ে রাস্তার জায়গা দিয়ে সরকারি রাস্তা আটকে দেয়ার চেষ্টা করছেন বলে গ্রামবাসী অভিযোগ করেন। আবেদনকারী হরিপদ পাল ও উত্তম কুমার মন্ডল বলেন, আমাদের দাবী চিহ্নিত সরকারি রাস্তার উপরে মাটি দিয়ে সংস্কার করা হোক। এ বিষয়ে অভিযুক্ত বিল্ব রঞ্জন মন্ডলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি, বাইরে থাকায় বার বার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, ওই রাস্তায় সরকারি বরাদ্দে সংস্কার হচ্ছে। নিয়ম মেনে রাস্তার জায়গা দিয়েই রাস্তা করা হবে। আবেদনের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্পের বরাদ্দে সরকারি রাস্তার উপর দিয়েই রাস্তা সংস্কার করা হবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers