সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা প্রতারণা,প্রতারক চক্রের প্রধানসহ আটক-৩

ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা প্রতারণা,প্রতারক চক্রের প্রধানসহ আটক-৩

ফকিরহাট প্রতিনিধি।
ভূয়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারণার মাধ্যমে বাগেরহাটসহ ৬ জেলার সাধারন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে। গ্রেফকারকৃতরা হলেন, প্রতারক চক্রের মূলহোতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০), একই জেলার চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২) ও ঝালকাঠি জেলা সদরের মো. হারুন হাওলাদার (৬২)। এই তিন প্রতারকের নামে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় প্রতারণার মামলা ও একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
র‌্যাব জানায়, প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকির আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ ও আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের নিকট হতে কয়লা বিক্রির কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি প্রতারক চক্র র্দীঘদিন যাবৎ শতাধিক মোবাইল সীমকার্ড ব্যবহার ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে প্রতারনা করছে। এই অবস্থায় প্রতারক চক্রটিকে গ্রেফতারের র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। মোবইল ট্রাক করে মঙ্গলবার দিবাগত রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা গহয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers