সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
সাম্প্রীতি ও বৈচিত্র্যময় বাংলাদেশ প্রতায়ে বৈচিত্র্যময় তাকে ধারণ ও চর্চায় জনসাধারনকে অনুপ্রনিত করার লক্ষে বাগেরহাটে বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ ফেব্রæয়ারী) সকালে দি হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্প বাগেরহাটের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে দিনব্যাপী এই মেলার শুভ উদ্ভোধন করেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার। মেলায় বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা ১৩ টি ষ্টলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার বিভিন্ন বিষয়ের উপর ডকুমেন্ট প্রদর্শনের পাশাপাশি জঙ্গীবাদ, সন্ত্রাস নিরসনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ ধর্মীয় নেতা, বিভিন্ন উপজেলা কমিটি, মেন্টর সহ দুই শতাধিক ইয়ূথ উপস্থিত ছিলেন।
Leave a Reply