শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহটে দুই পুলিশকে পিটিয়ে মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নিল সহযোগীরা

বাগেরহটে দুই পুলিশকে পিটিয়ে মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নিল সহযোগীরা

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় দুই পুলিশকে পিটিয়ে আহত করে ইলিয়াস শিকাদর নামের এক মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ সময় মাদক কারবারিদের হামলায় শরণখোলা থানা পুলিশের এএসআই শফিক ও কনেস্টবল মিলন হোসেন আহত হন। তাদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের শরনখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে বুধবার সন্ধ্যায় দুই পুলিশকে পিটিয়ে আহত করে মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নেয়ার ঘটনাটি ঘটলেও রাতে আহত পুলিশদের হাসপাতালে ভর্তির পর বিষয়টি প্রকাশ পায়। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ি ইলিয়াস শিকাদর খোন্তাকাটা গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সুত্রে মাদকের আখড়ার খবর পেয়ে পুলিশের একটি দল খোন্তাকাটা গ্রামের অভিযান চালায়। অভিযাসে মাদক কব্যবসায়ি ইলিস শিকদারকে তার বাড়ীর আখড়া থেকে মাদকসহ আটক করা হয় । এসময় গাছের সাথে মাদকের আখড়া হিসেবে তৈরী করা টং ঘরটিও ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ি ইয়িাসের ১০ থেকে ১২ জন নারী-পুরুষ সহযোগী এসে লাঠিসোটা দিয়ে পুলিশকে পিটিয়ে আহত করে মাদকসহ ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত এএসআই শফিক ও কনেস্টবল মিলন হোসেনকে রাতে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় রাতেই খোন্তাকাটা গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে মাদক ব্যবসায়ি ইলিয়াস শিকদার, ইলিয়াসের সহযোগি ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আখিঁ নাম উল্লেখসহ আরো কযেকজনতে অজ্ঞাত আসামী করে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। আসামীদের গ্রেফতারে চলমান অভিযানে বৃহস্পতিবার দুপুরে মোবাইল ট্রাকিং করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ি ইলিয়াস শিকদারকে পশ্চিম খোন্তাকাটা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
কোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ইলিয়াস একজন চিহিৃত মাদক ব্যবসায়ি। সে দির্ঘদিন যাবত এ কাজ করে আসছে। তার কারনে ওই গ্রামে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রæত মাদক ব্যবসায়ি ইলিয়াস শিকাদর ও তার সকল সহযোগিদের গ্রেফতার দাবি করেন এই জনপ্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers