সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনকে ভাল বাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন এই আহবান জানিয়ে মঙ্গলবার বিশ^ ভালবাসা দিবসটিকে ২০০১ সাল থেকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করছে সুন্দরবন সন্নিহিত বাগেরহাট জেলার মানুষ। সুন্দরবন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজি। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা‘র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলী আকবর টুটুল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, শেখ আজমল হোসেন, সৈয়দ শওকত হোসেন, শেখ আছাদুজ্জামান প্রমুখ।
এদিকে বাগেরহাটের সুন্দরবন সন্নিহিত উপজেলা শরণখোলা ও মোংলায়ও র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers