শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে এইচএসসি পরীক্ষায় ফেল ছাত্রীর বিষপানে আত্মহত্যা

বাগেরহাটে এইচএসসি পরীক্ষায় ফেল ছাত্রীর বিষপানে আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়ে হাসি মন্ডল (১৯) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। আজ বুধবার এইচএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় মনের দু:খে দুপুরে নিজ বাড়ীতে বিষপানে আত্মহত্যা করেন। নিহত হাসি উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে রবীন্দ্রনাথ মন্ডলের মেয়ে।
হাসি মন্ডলের বাবা রবীন্দ্রনাথ মন্ডল জানান, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হাসি আত্মহত্যা করেছে। দুপুরে পরীক্ষার ফলাফল শোনার পরই হাসি বিষ পান করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক কাজী ইরানুল ইসলাম আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান জানান, হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই বিষ ক্রিয়ায় তার মৃত্যু হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অনুরোধে ময়না তদন্তের জন্য হাসি মন্ডলের লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers