শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত গাড়ি ড্রাইভারসহ গ্রেফতার-২

তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত গাড়ি ড্রাইভারসহ গ্রেফতার-২

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ির ড্রাইভারসহ ২ জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। ইতিমধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে বিদ্যুৎ কেন্দ্রের মেশিন উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো, শোলাকুড়া গ্রামের মৃত ইনতাজউদ্দীন হাওলাদারের পুত্র আবু তাহের (৪৬) ও চাকশ্রী গ্রামের হাওলাদার গিয়াসের পুত্র হাওলাদার সোহেল (২৭) কে শুক্রবার রাতে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। উপজেলার ভাগা কামাল ফিলিং স্টেশনের পেছন থেকে একটি সাদা রংয়ের পিকআপ গাড়ীসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা পূর্বে তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রাইভারীর কাজে নিয়োজিত ছিল। আবু তাহের ও সহকারী ড্রাইভার সোহেল চাকরি ছেড়ে মোটর সাইকেল চালানোসহ আন্যান্য কাজ করে জীবিকা ধারন করত বলে জানা গেছে। পূর্বে গ্রেফতার ৪ জনই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পদে কর্মরত ছিল। রামপাল থানা পুলিশ তদন্তের সার্থে বিস্তারিত তথ্য না জানালেও একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ওই চোর সিন্ডিকেটের গডফাদারদের চিহ্নিতসহ তাদের ধরার জন্য কাজ করছে রামপাল থানা পুলিশ। এ বিষয়ে রামপাল থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও ২ ড্রাইভারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers