শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোরেলগঞ্জে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টার অভিযোগ

মোরেলগঞ্জে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টার অভিযোগ

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোড়েলগঞ্জে পৈত্রিক সম্পত্তি থেকে ভাই-বোনদের বঞ্চিত করার চেষ্টার অভিযোগ উঠেছে ছোট ভাই লুৎফর ও বোন হামিদা বেগমের বিরুদ্ধে।দীর্ঘদিন ধরে ছোট ভাই লুৎফর,বোন হামিদা ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে স্থানীয় জন-প্রতিনিধি ও থানায় লিখিত অভিযোগ করেছেন লুৎফর রহমানের বড় ভাই মাহাবুবুর রহমানের স্ত্রী পারভীন রহমান।
লিখিত অভিযোগে পারভীন রহমান জানান,জেলার মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিনচিংড়াখালী গ্রামের বাসিন্দা মৃতঃ মৌলভী সাইদুর রহমানের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে।এর মধ্যে চাকুরীর সুবাদে ছোট ভাই লুৎফর বাদে অন্য ভাইরা দেশের বাইরেসহ বিভিন্ন স্থানে থাকেন।বাড়ীতে থাকতেন ছোট ভাই লুৎফর।অন্য ভাই ও বোনরা বাড়ীতে না থাকার সুবাদে পিতার সকল সম্পত্তি দেখা শুনা করতে থাকেন লুৎফর রহমান।এই সুযোগে সু-চতুর লুৎফর রহমান,বোন হামিদা বেগম ও লুৎফরের স্ত্রী জুলিয়ার পরামর্শে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সহযোগীতায় বড় ভাই মাহবুবুর রহমান ও অপর বোন নূর জাহান বেগমের পৈত্রিক ওয়ারেশী সম্পত্তি দখলে নেবার চেষ্টা চালাতে থাকে।পিতার ওয়ারেশী সুত্রে প্রাপ্ত সম্পত্তি বুঝে নিতে চাইলে দির্ঘ দিনের ভোগ দখলে থাকা ভাই লুৎফর ও তার বাহিনী ভাই মাহবুব ও বোন নূর জাহানকে মারপিটের হুমকী দিতে থাকেন।এমন কি,গেল বছরের ২০ মে মাহবুবের স্ত্রী পারভীন রহমান কে মারপিট করে।এ বিষয়ে মোরেলগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের ও করেছে ভুক্তভোগী পারভীন রহমান।
লুৎফর রহমানের ভাই মাহাবুবুর রহমান বলেন,চাকুরীর সুবাদে আমিসহ আমার অন্য ভাইয়েরা বিদেশসহ দেশের বিভিন্ন স্থানে থাকেন।দুই বোন থাকেন শশুর বাড়ীতে।বাড়ীতে থাকতো ছোট ভাই লুৎফর।এই সুযোগে ছোট ভাই লুৎফর পিতার সকল সম্পত্তি দখলের চেষ্টা চালাতে থাকে।বিষয়টি আমরা অন্য ভাই বোনেরা টের পেলে লুৎফর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারপিটের হুমকী দেয়।বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সহায়তায় একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যার্থ হয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে লুৎফর রহমান বলেন,আমার কোন ভাই-বোন বাড়ীতে ছিলো না দীর্ঘদিন। আমাদের বাবাকে দেখাশুনাসহ পিতার সকল বিষয়-সম্পত্তি আমি দেখাশুনা করেছি।ছোট সন্তান তাছাড়া বাড়ীতে কোন ভাই না থাকার কারণে বাবার বসত ঘরটিতে আমি বসবাস করি।এছাড়া বাপের রেখে যাওয়া অন্য সকল সম্পত্তি ২০০৭ সালে সকল ভাই-বোনদের উপস্থিততে ভাগ-বাটোয়ারা করা হয়েছে।এখানে কারো সম্পত্তি জোর করে দখলের কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন,জায়গা-জমি নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।বিষয়টি নিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে।এ ঘটনায় উভায় পক্ষ থেকে লিখিত অভিযোগ রয়েছে।ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছিলো।উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রেখে স্থানীয় চেয়ারম্যান,মেম্বর ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে।যেহেতু জায়গা-জমি নিয়ে বিরোধ আইন অনুযায়ী আমাদের খুব বেশি কিছু করার সুযোগ নেই।এটা আদালতের বিষয়।তারপরও এই বিরোধকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers