শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা পর্যায়ের মসজিদের ইমাম, খতিব আলেম ওলামাদের নিয়ে সা¤প্রদায়িক স¤প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষন কর্মশালা বৃহস্পতিবার (২৬ জানুয়ার) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলার এফএস মুঃ এরশাদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ ও মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থার ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল কাশেম, আঃ রহীম গাজী, মোফাজ্জেল হোসেন, আবুল বাশার, কাজী সাইফুল্লাহ মাহমুদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আমির হুসাইন। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব আলেম ওলামাগনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply