শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল অজ্ঞাত পরিচয়ের নারী লাশ উদ্ধার

রামপাল অজ্ঞাত পরিচয়ের নারী লাশ উদ্ধার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের চর থেকে অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রামপাল থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে বাগেরহাটের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া শেষ করেছে। এ ঘটনায় পেড়িখালী ইউপির দফাদার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মঙ্গলবার সকাল ১০ টায় মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের চর থেকে মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নদীর চরে আটকে আছে এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। লাশের পরনে একটি লাল পেটিকোট ও গায়ে লালছে সোয়েটার ছিল। তার হাতে পলাচুড়িসহ কিছু চুড়ি ও গলায় জড়ানো কয়েকটি মালা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীর মৃতদেহটি হিন্দু সম্প্রদায়ের। মৃতদেহের গায়ে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমি বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়, পিবিআই ও সিআইডি’র ক্রাইম সিনের সদস্যদের খবর দিয়েছি। তারা ইতিমধ্যে সনাক্ত করণের কাজ শুরু করেছে। রামপাল ও মোংলা সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনা মনিটরিং করছেন। আমরা মৃতদেহ সনাক্তের এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘাটনের জোর চেষ্টা অব্যাহত রেখেছি ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers