সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মানুষকে কষ্টে রেখে ক্ষমতায় আসা বা থাকা যায় না : মোমিন মেহেদী

মানুষকে কষ্টে রেখে ক্ষমতায় আসা বা থাকা যায় না : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন,  মানুষকে কষ্টে রেখে ক্ষমতায় আসা বা থাকা যায় না। অতএব, বাংলাদেশের রাজনীতিতে যারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ‘মোসাদ’-‘র’-‘আইএস’-এর এজেন্সিশীপ নিচ্ছে, ছাত্র-যুব-জনতা তাদেরকে চিহ্নিত করে রাখবে।

১১ জানুয়ারি বেলা ১২ টায় চেয়ারম্যান-এর কার্যালয়ে অনুষ্ঠিত ব্রাক্ষণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও ব্রাক্ষ্মণবাড়িয়া শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবন।  এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মম বাস্তবতার মধ্য দিয়ে আমাদের দেশকে কঠিন বাস্তবতার মুখোমুখি করছে, ছাত্র-যুব-জনতার সাথে প্রতারণা করছে। একদিকে ধর্মের কথা বলে টুপি-পাঞ্জাবী-দাড়ি রেখে জনগনকে বোকা বানাচ্ছে, অন্যদিকে ইহুদীদের সাথে মিলে ইসলাম ধর্মের চরম ক্ষতি সাধন করছে। এমন সব বাংলাদেশ-জনতা আর ধর্মবিরোধী-দুর্নীতিবাজদেরকে ‘না’ বলার এখনই সময়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers