সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সেভ দ্য রোড সংবাদযোদ্ধা সম্মাননা পেলেন ৩ জন

সেভ দ্য রোড সংবাদযোদ্ধা সম্মাননা পেলেন ৩ জন

নিজস্ব প্রতিবেদক

সেভ দ্য রোড সংবাদযোদ্ধা সম্মাননা পেয়েছেন এটিএন বাংলার মাহবুব কবির চপল, মাছরাঙ্গা টিভির হাসনাইন তানভীর ইমন ও বাংলাদেশ টুডের সায়মুন ইসলাম (মফস্বল)। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত সেভ দ্য রোড-এর বাৎসরিক প্রতিবেদন পাঠ আয়োজনে ৩ সংবাদযোদ্ধাকে সম্মাননা জানানোর পাশাপাশি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সচেতনতা তৈরি ও সাংগঠনিক প্রেরণায় বিশেষ ভূমিকা পালন করায় ভারতের সেখ সইদুল ইসলাম, ঢাকা মহানগর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা এবং সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিককে বিশেষ সম্মাননা জানানো হয়। ৫ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও মহাসচিব শান্তা ফারজানার ব্যক্তিগত উদ্যেগে ও সাউন্ডবাংলা’র সৌজন্যে ২০২৩ সাল থেকে প্রতি বছর ৩ জন সংবাদযোদ্ধাকে ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রেল- নৌ-সড়ক ও আকাশপথ দুর্ঘটনামুক্ত করতে সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড মোমিন মেহেদী আত্মপ্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers