শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলা ঐতিহ্যবাহী চুলকাটি বাজারের রাস্তায় সিসি ঢালায় কাজের শুভ উদ্ভোধনের দিয়ে বুধবার (৪রা জানুয়ারী) বাজারে রাস্তার সিসি ঢালায় কাজ অনুষ্ঠানিক সম্পূর্ন ভাবে শেষ হয়েছে। খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক শিশির শিকদার, বাজার বর্নিক সমিতির সাবেক সভাপতি মুরারী কুমার নন্দী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা পারভীন বেগম,ইউপি সদস্য প্রদীপ সাহা বাপ্পি, বিপুল আর্চায, মোঃ কবির হাওলাদারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। উল্লেখ্য হাট-বাজার উন্নয়ন তহবিল হতে চুলকাটি বাজারের উন্নয়নে প্রায় ৮লক্ষ টাকা ব্যায়ে ৮টি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজ শুরু করা হচ্ছে। যার মধ্যে রাস্তায় সিসি ঢালায়, ইটের সলিং নির্মাণ, বাজার চান্দিনা মেরামত ও ড্রেন ব্যবস্থার উন্নয়ন। এ সমস্ত প্রকল্পের কাজ অচিরেই শেষ করা হবে বলে ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন সংবাদকর্মিদের জানিয়েছেন।
Leave a Reply