সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার আসন্ন ৯নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ উপনির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তিন প্রার্থীর ভোটের মাঠে লড়াই উপনির্বাচনকে কেন্দ্র করে জল্পনা-কল্পনা শেষ নেই। ভোটের আলোচনা এখন অলিতে গলিতে হাট-বাজারে, জোয়ার বয়ছে চায়ের কাপে। ভোটারদের আশা এখন উৎসব মূখর পরিবেশে ভোট দেওয়া। ২নং ওয়ার্ডের উপনির্বাচন একেবারে শেষের দিকে এসে পুরোপুরি জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণায় পোস্টার, ব্যানার, ফেস্টুনে মাইকিং বাজিয়ে প্রার্থীদের জয়ের গান পুড়ো এলাকা জুড়ে চলছে জয়ের ধ্বনির স্লোগান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন প্রার্থীরা দ্বারে দ্বারে। এবারের ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চমক নিয়ে ভোট যুদ্ধের মাঠে নেমেছেন ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনপ্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম ফারাজী (মার্কা মোরগ) গণসংযোগ ও জনপ্রিয়তায় একক ভাবে এগিয়ে থাকায় ভোটে লড়াই পেয়েছে নতুন মাত্রা। প্রার্থীদের আশা এখন ভোটার উপস্থিতি আর যোগ্য প্রার্থীকে বিজয়ী করার লক্ষে মাঠে নেমেছেন প্রার্থীর সমর্থকেরা। নির্বাচনে অপর ২ প্রার্থীরা প্রচার প্রচারণায় থেমে নেই উদীয়মান প্রার্থী মোঃ মনিরুল ইসলাম (মনি) (মার্কা ফুটবল) আর এক প্রার্থী ও পিছিয়ে নেই প্রচার প্রচারনায় মহিলা সাধারণ সদস্য প্রার্থী মিহিনা বেগম (মার্কা টিউবওয়েল) দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে ভোটারদের সাথে কথা হলে তারা বলেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সাধারণ সদস্য পদের উপ-নির্বাচন নিয়ে এলাকার সাধারণ, তরুণ ও নতুন ভোটাররা জানান, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে চান ওয়ার্ডবাসী তারা আশা করেন যে প্রার্থী দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীন সমাজ গড়তে পদক্ষেপ নেবেন, এলাকার উন্নয়ন করবেন তাকেই আমরা ভোট দেবো।
Leave a Reply