সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে চতুর্থ ডোজ কোভিড ভ্যাকসিন কার্যক্রম শুরু

ফকিরহাটে চতুর্থ ডোজ কোভিড ভ্যাকসিন কার্যক্রম শুরু

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে চতুর্থ ডোজ/২য় বুস্টার ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম মঙ্গলবার (২০শে ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা. মোস্তাফিজুর রহমান প্রমূখ। এসময় সিনিয়র নার্স কমলা বসু, এমটিইপিআই মো, কামাল হোসেন সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মি, গনমাধ্যমকর্মি ও ৪র্থ ডোজ টিকা নিতে আসা লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ বলেন, এই কার্যক্রমের আওতায় যারা থাকবেন অর্থাৎ যারা ২য় বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহন করতে পারবেন তারা হলেন-৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগ আক্রান্ত ১৮বছর এবং তদূর্ধ্ব জনগোষ্ঠী, স্বল্প রোগে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী, গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মা এবং সম্মূসারির যোদ্ধা। সকলকে ফাইজারের টিকা প্রদান করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers