শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটিতে ভট্ট প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলার শুভ উদ্ভোধন

চুলকাটিতে ভট্ট প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলার শুভ উদ্ভোধন

চুলকাটি প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের ভট্ট-বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবসমাজ আয়োজিত চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার (ভট্টেপ্রিমিয়ার লীগ) শুভ উদ্ভোধন শুক্রবার (৯ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আব্দুর সাত্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্ভোধন করেন। খেলা পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাসান মোড়লের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন চাকলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফকির মনিরুজ্জামান মনি ও সমাজসেবক মোঃ আজাদ পাটোয়ালী। এতে আরো উপস্থিত ছিলেন, আব্দুল আলী বিশ্বাস, আজমল হোসেন ও নিজাম মোড়ল মিন্টু। খেলায় সানি-সাদি একাদশ, ভট্টকিংস একাদশ, বাংলা টাইগার্স একাদশ ও কনকপুর একাদশ অংশ গ্রহন করে। দিনের প্রথম উদ্ভোধনী খেলা সানি-সাদি একাদশ বনাম ভট্টকিংস একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers