সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রুটস বাংলাদেশ’র উদ্যোগে প্রতিবন্ধিদের কম্বল বিতরন

রুটস বাংলাদেশ’র উদ্যোগে প্রতিবন্ধিদের কম্বল বিতরন

চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা রুটস বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধি দিবস-২০২২ পালন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও কম্বল বিতরন অনুষ্ঠান শনিবার (৩রা ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কর্মকর্তা জয়ন্তি রানী দাশ এর সভাপতিত্বে ও মোঃ সাজ্জাদ হোসেন নান্নুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, পল্লী মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, শিক্ষক অসিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, সংস্থার কর্মকর্তা এসএম আলফাজ আল মেহেবুব, রাখলগাছি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও পল্লী চিকিৎসায়ক দিলিপ কুমার দেবনাথ, রাখালগাছি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা শোভা রানী ভদ্র, ইউপি সদস্য রনি কুমার দাশ, আব্দুর সালাম বিশ্বাস, রনজিৎ কুমার, সিতেন্দ্রনাথ দাস, সংস্থার কর্মি যথাক্রমে সঞ্জিতা রানী দত্ত, সাদিয়া খাতুন, রুকাইয়া খাতুন, রাবেয়া বাসরী, সোমাইয়া খাতুন, জামান টিসা ও আবির হোসেন চপল প্রমুখ। সভা শেষে ১০জন শীতার্থ প্রতিবন্ধিকে ১০টি কম্বল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers