শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে শত্রুতা করে সাকো কেটে পথ বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

রামপালে শত্রুতা করে সাকো কেটে পথ বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের রোমজাইপুর গ্রামের লিয়াকত মোল্লার বাড়ি যাওয়ার পথের সাঁকোটি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপায়ান্ত না পেয়ে ভুক্তভোগী  রাফেজা বেগম রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগে রাফেজা বেগম জানান,  উপজেলার রোমজাইপুর গ্রামে তার স্বামী লিয়াকত আলী মোল্লাসহ পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করে আসছেন। তারা একটি কাঠের সাঁকো দিয়ে গত ১৫ বছর ধরে আসা যাওয়া করে আসছেন। ঘটনার দিন গত ২৪ নভেম্বর সকাল ১০ টায় জায়গার দাবি করে একই গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র মুকুল শেখ, আহম্মদ মোল্লার পুত্র আবু সাইদ ও মঞ্জুর শেখের পুত্র ফয়সাল শেখ সাঁকোটি কেটে ফেলে। ওই সময় বাঁধা দিলে রাফেজা বেগম ও তার পুত্রবধূ সাবিনা বেগমকে কোপাতে আসে ও গালাগাল করে। এ বিষয়ে অভিযুক্ত মুকুল, আবু সাইদ ও ফয়সালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers