শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে প্রবাসী নারীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ

রামপালে প্রবাসী নারীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ

বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালে প্রবাসী স্বপ্না রহমান নামের এক নারীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।প্রতিকার চেয়ে ওই নারীর পক্ষে রামপাল থানায় একটি সাধারন ডায়রী করেছেন তার ভাই শেখ আরিফুল ইসলাম। সাধারন ডায়রী তিনি বলেন, উপজেলার বাইনতলার কুমলাই গাবতলা গ্রামের মৃত ব্যারিস্টার মনির জামানের কন্যা ও মৃত ব্যারিস্টার হাফিজুর রহমান মিনারের স্ত্রী স্বপ্না রহমান প্রবাসে থাকেন।তার ক্রয়কৃত জমিতে পাকা বাড়ি করে তার ভাই আরিফুল ইসলামকে দেখাশুনা করার দায়িত্ব দেন। শোলাকুড়া গ্রামের গাজী মাহাবুবের পুত্র গাজী আরাফাত আলম গত ১৬ নভেম্বর সকালে স্বপ্না রহমানের ভোগদখলীয় বাড়িতে চড়াও হয়ে গাছপালা কেটে সাবাড় করেন।ওই সময় সে তার সঙ্গীয় লোকজন নিয়ে বাড়ীর জায়গা ঘিরে নিতে থাকেন। খবর পেয়ে স্বপ্নার ভাই আরিফুল তাদের বাঁধা দিলে তাকে মারপিট করতে উদ্যত হয়, গালাগাল করে ও জীবন নাশের হুমকি দেয়।অভিযোগ কারী আরিফুল ইসলাম জানান, গাজী আরাফাত আলমের বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে। সে খুব বিপদজনক লোক।আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।
এ বিষয়ে গাজী আরাফাত আলমের মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমার মা ওই জমির পৈত্রিক সুত্রে শরীক। আমার মামারা দাড়িয়ে থেকে তাদের সম্পত্তি থেকে আমার মায়ের অংশ মেপে বুঝিয়ে দেন।এ সময় আরিফ এসে আমাদের সাথে শুধু শুধু বিবাদ সৃষ্টির চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers