সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শখ হাসিনা গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই বিএনপি জনসভা করতে পারছে –সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন

শখ হাসিনা গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই বিএনপি জনসভা করতে পারছে –সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন

মোল্লা আব্দুর রব বাগেরহাট

‘শেখ হাসিনা গণতন্ত্রকে বিশ্বাস করে। বিশ্বাস করে বলেই বিএনপি জনসভা করতে পারছে।২৪ তারিখ যশোরে প্রধানমন্ত্রীর জনসভা প্রমাণ করবে জনগণ কাদের সাথে আছে। চিতলমারী আমার প্রিয় এলাকা।আপনারা দোয়া করবেন।আমি বাকি জীবন আপনাদের পাশে থাকব।’-কথাগুলো বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় বাগেরহাটের চিতলমারী শেরে বাংলা কলেজ মাঠে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,জননেত্রী শেখ হাসিনা লাখ লাখ আশ্রয়হীন মানুষের নিরাপদ ঘরের ব্যবস্থা করেছেন।বীর মুক্তিযোদ্ধাদের ঘর করে দিচ্ছেন।কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীনের সহধর্মীনি রূপা চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। খেলা উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য জাকির হোসেন চৌধুরী।
উক্ত খেলায় সভাপত্বি করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান।
ফাইনাল খেলায় চিতলমারী ইউনিয়ন একাদশকে হারিয়ে ৪-৩ গোলে কলাতলা ইউনিয়ন একাদশ জয়লাভ করে। খেলায় চ্যাম্পিয়ান দল কলাতলা ইউনিয়ন একাদশকে একটি এফজেডএস, ভি-২ মোটরসাইকেল ও রানার্সআপ দল চিতলমারী ইউনিয়ন একাদশকে পালসার মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers