শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোর আটক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোর আটক

বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের মুল ফটকে চোরাই তামার তারবহনকারী ট্রাকসহ চোরদের আটক করা হয়। মামলা দায়ের পূর্বক আটককৃতদের রামপাল থানায় হস্তান্তর করেছে আনসার সদস্যরা।
আটককৃতরা হলেন, ট্রাকের চালক রামপাল উপজেলার বর্ণি গ্রামের মিশারুল ইসলাম হাওলাদার (২৪),মানিকপুর গ্রামের ইমরান তরফদার (৪২), সুলতানিয়া গ্রামের সাইফুল শেখ (২৬) ও ট্রাকের হেলপার মোরেলগঞ্জের জিউধারা গ্রামের ফুল মিয়া। উদ্ধারকৃত ৪০ কেজি তামার তারের আনুমানিক মুল্য ৭২ হাজার টাকা।
আনসার ব্যাটালিয়ন খুলনা-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্যাসি করে চোরাইকরা তামার তার উদ্ধার করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers