শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সাংবাদিক সহ দুইজনের মৎস্য ঘেরের গৈ ঘরে অগ্নিসংযোগ লুটপাট

বাগেরহাটে সাংবাদিক সহ দুইজনের মৎস্য ঘেরের গৈ ঘরে অগ্নিসংযোগ লুটপাট

বাগেরহাট অফিস
বাগেরহাটে এটি এন বাংলা ও এটি এন নিউজের বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু ও তার চাচাতো ভাই মোয়াজ্জেম শেখ এর মৎস্য ঘেরের গৈ ঘরে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। ১৮ নভেম্বর শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটের দিকে এই অগ্নি সংযোগ করা হয়েছে ।অগ্নি সংযোগে দুটি গৈ ঘর (মাছ ধরার ঘর)সম্পূর্নরুপে ভষ্মীভূত হয়।এসময়ে গৈ ঘরে থাকা স্যালোমেশিন,বস্তা ভর্তি মাছের খাবার,মাছ ধরা বিভিন্ন ধরনের জাল,নেট,বিছানা সহ অন্যান্য মালামাল পুড়ে বিনষ্ট হয় এবং দুর্বৃত্তরা দুটো স্যালো মেশিন নিয়ে যায়। ঘের মালিক আমিরুল হক বাবু জানান রাত্রে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে বাড়ীর কাছাকাছি আসলে দূর থেকে আমার মৎস্য ঘেরের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে যাই কিন্তু তার আগেই সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়। আমাদের দুই ভাইয়ের গৈ ঘরে সংরক্ষিত স্যালো মেশিন, ৩৮ বস্তা ভর্তি মাছের খাবার,জাল,নেট,সহ অন্যান্য মালামাল গৈ ঘরে রক্ষিত ছিলো যার মূল্য ২ লক্ষাধিক টাকা হবে।পাশাপাশি ঘেরের মাছ ও পানি সেচের জন্য এনে রাখা আরও দুইটি স্যালো মেশিন তারা নিয়ে যায়।
আমি ঘটনাস্থলে গিয়েই বিষয়টা থানা পুলিশকে জানাই এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্তের আলামত সংগ্রহ করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers