শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে নুরে আলম তানু ভুইয়া হত্যাকান্ডে মামলা, প্রধান অ‌ভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাটে নুরে আলম তানু ভুইয়া হত্যাকান্ডে মামলা, প্রধান অ‌ভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুইয়া হত্যাকাণ্ডে প্রধান অ‌ভিযুক্ত ফরিদ (২৯)সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বাগেরহাট জেলা পুলিশ তাদের আটক করে। আটককৃতদের তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এদিকে রাতে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের বিষয়ে রবিবার (১৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানোর কথা রয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুইয়া। নিহত নুরে আলম তানু ভুইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (১২ নভেম্বর) দুপুরে নামাজে জানাজা শেষে সরুই কবর স্থানে দাফন করা হয় সাবেক এই ছাত্র নেতাকে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers