সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে মুদির দোকানী আয়ের শেষ সম্বল হারিয়ে দিশেহারা

চুলকাটিতে মুদির দোকানী আয়ের শেষ সম্বল হারিয়ে দিশেহারা

চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে আকর্ষিক দুর্ঘটনায় একটি মুদিখানার দোকান খালে পড়ে আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত (১১ নভেম্বর) রাত ২ টার সময়  কাচাঁমাল বোঝাই একটি মিনি ট্রাক রাস্তার উপরে থাকা টেলিফোনের ক্যাবল পেচিয়ে গেলে ট্রাক চালকের অসাবধানতায় কারণে এঘটনা ঘটেছে বলে চুলকাটি বাজার ব্যবসায়ীদের দাবী। রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাথপাড়া গ্রামের অরুন দে’র পুত্র বিপুল দে (৩৫), (বিপুল মুদিখানা ষ্টোর) রাতে তার দোকান বন্ধ করে রেখে চলে যান ঘটনার খবর শুনে এসে দেখেন তার একমাত্র আয়ের সম্বল সকল মালামালসহ খালের ভিতর পড়ে আছে দেখে দিশেহারা হয়ে পড়েন। ভুক্তভোগী তিনি জানান, আমার দোকানের ভিতর থাকা ফ্রিজ ও গোডাউনসহ যাবতীয় মালামাল সব পানিতে ভেসে গেছে দোকানে ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অপর পাশে থাকা কামাল টি ষ্টোর ও হায়দার টি ষ্টোর হেলে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ পোলেরহাট গামী কাচাঁমাল বোঝাই একটি মিনি ট্রাক দ্রুত তগতিতে চালিয়ে যাওয়ার পথে ফাইবার এ্যাটাম টেলিফোন কোম্পানি ঝুলান্ত অবস্থায় থাকা ক্যাবল বাধিয়ে নিয়ে গেলে এঘটনা ঘটে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৯নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজী, ওই সময়  চুলকাটি বাজারে নাইটগার্ড ডিউটি কর্তব্যরত লিংকন ও ফারুক গাজী এসে ট্রাক ও চালককে আটক করে চুলকাটি পুলিশ তদন্তকেন্দ্রে সাপর্দ করেন। এরিপোর্ট করা পর্যন্ত পুলিশ প্রশানের সহায়তার প্রস্তুতি চলছে ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers