শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

বাগেরহাটে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

বাগেরহাট অফিস
বাগেরহাটে হরিণের মাংসসহ আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা(৬১) নামের এক চোরা শিকারি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।সোমবার (০৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাট শহরের খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়।এসময় আঃ সাত্তারের কাছে প্লাস্টিকের বস্তায় থাকা ২১ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ সদস্যরা। বাগেরহাট মডেল থানায় বন্যপ্রানী(সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার এক সরা গ্রামের মনির উদ্দিন সানার ছেলে।সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য এবং পেশাদার হরিণ শিকারী।দীর্ঘদিন ধরে সুন্দরবনের হরিণ শিকার করে মাংস দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই চোরা শিকারি। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হরিণের মাংসসহ আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানাকে আটক করেছে।মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers