সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
চুলকাটি অফিস ।
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের চুলকাটির ঐতিহ্যবাহী শিশুকানন আদর্শ বিদ্যা পীঠ এর আয়োজনে মিলাদুল নবী ও ফাতেহব-ই ইয়াজদাহম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রিন্সিপাল মিহির কুমার দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আত্ম জীবনীর উপর আলোচনা করেন, মাওলানা মোহম্মদ কাইয়ুম শেখ, মাওলানা মোহম্মদ আনিছুর রহমান ও মাওলানা মোহম্মদ জুবায়ের হোসেন। সহকারী শিক্ষক ননী গোপাল দেবনাথ এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, সহকারী শিক্ষক প্রনব কুমার দেবনাথ, মোসাঃ ময়না খাতুন, মোসাঃ কেয়া খাতুন ও মোঃ শাহনেওয়াজ আহম্মেদ। পরে মাওলানা মোহম্মদ কাইয়ুম শেখ এর পরিচালনায় দোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
Leave a Reply