সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মিনি চাইনিজ-খাবার হোটেল-ডেন্টাল ক্লিনিকে লাখ টাকা জরিমানা

মিনি চাইনিজ-খাবার হোটেল-ডেন্টাল ক্লিনিকে লাখ টাকা জরিমানা

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে একটি মিনি চাইনিজ, একটি খাবার হোটেল এবং একটি অবৈধ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই তিন প্রতিষ্ঠান থেকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী এই অভিযান পরিচালনা করেন।
প্রতিষ্ঠান তিনটির মধ্যে উপজেলা সদর রায়েন্দা বাজারের শাহী ক্যাফে এন্ড মিনি চাইনিজে ৩০ হাজার, মিনা হোটেলে ৩০ হাজার এবং পাঁচরাস্তা মোড়ের শাহিনুর ডেন্টাল ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী জানান, শাহী মিনি চাইনিজ এবং মিনা হোটেলের সব খাবারই অস্বাস্থ্যকর। নোংরা পরিবেশে এসব খাবার তৈরী এবং পঁচা-বাসি খাবার গরম করে তা মানুষকে খাওয়ানো হচ্ছে। এসব খাবার খেলে যে কোনো মানুষ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, শাহিনুর ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর তিনটি দাঁত কেটে ফেলার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমন অভিযোগে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার আইনের অদক্ষ চিকিৎসক আইউব আলীকে ৫০ হাজার, শাহী মিনি চাইনিজের মালিক ইউনুচ আকনকে ৩০হাজার এবং মিনা হোটেলের মালিক সিদ্দিকুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers